পরাজিত সৈনিক
** পরাজিত সৈনিক ** আমার আলো আজ ফুলের সাজে চলেছে তাঁর শেষ যাত্রায়। আজকে আমার আলো কিন্তু একবারও কপট রাগ দেখিয়ে আমাকে বলল না তো "এই 'শুভ ! আমাকে কেমন লাগছে তাড়াতাড়ি বলো" । " নইলে কিন্তু আমি আমার সব সাজ খুলে ফেলবো। তুমি ভালো না বলা অবধি আমার সেজে শান্তি হয় না জানোই তো তুমি"। এই সোহাগের অভিযোগ আয়নার সামনে দাঁড়িয়ে নিত্যদিনের ছিল আলোর। আমারও খুব ভালো লাগতো কিভাবে আলো নিজেকে একটু একটু করে অপরূপা করে তুলতো। তখন বউ ভাগ্য নিয়ে মনে মনে ভীষণ গর্ব হতো আমার। আলো শুধু অসামান্য সুন্দরী নয় তাঁর অকৃত্রিম ভালোবাসারও একমাত্র অধিকারী আমি ছিলাম, এটাই ছিল আমার জীবনের পরমপ্রাপ্তি। আমি চোখ ভর্তি জল নিয়ে নির্বাক হয়ে গেছি আলোকে এইরকম সাজা অবস্থায় দেখে। আমি তো পুরুষ মানুষ আমি চিৎকার করে কাঁদতে পারছি না, হয়তো পৌরুষত্বের গড়িমায় নয়তো ঈশ্বরের অদ্ভুত সৃষ্...